ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাড়াশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সিরাজগঞ্জে গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের ভিড় ছল চোখে পড়ার মতো দুই দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ব্যক্তি , সন্তানের খোঁজে দিশেহারা মা–বাবা তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিতদের শপথ গ্রহণে সম্মাননা স্মারক পেলেন শরিফুল ইসলাম আলামিন তাড়াশে ফসলী জমিতে পুকুর খনন এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি :
শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ পবিত্র রমজানের প্রথম জুম্মার নামাজ। আরও একটি খুশির মুহূর্ত ছিল বিএনপি দলীয় ধানের শীষ প্রতীক সদ্য নির্বাচিত এমপি, সিরাজগঞ্জের কৃতী সন্তান, সিংহ পুরুষ খ্যাত ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ খনিজ ও জ্বালানি মন্ত্রীত্ব পাওয়ায়। মন্ত্রীত্ব পদ লাভের পর আজই প্রথম সিরাজগঞ্জে আগমন এবং সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়। এর আগে ঢাকা থেকে দুপুর ১২ টায় নিজ বাসভবনে পৌঁছলে, সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল নবনির্বাচিত মন্ত্রী কে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পাশে ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার বিপিএম ( বার) মো: নজরুল ইসলাম (সানতু)। এরপর জুমার নামাজ আদায় করতে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আসেন। নামায শুরু হওয়ার আগে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, এরপর বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় , মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। এসময় এলাকার মন্ত্রী কে এক নজর দেখতে উৎসুক জনতা এবং বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল সিরাজগঞ্জ জেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন। মসজিদের চতুর্থ তলা পর্যন্ত মুসল্লিদের পদচারণায় তিল ধারনের জায়গা ছিল না। ফলে বেলকনিতে, রাস্তায়, খোলা মাঠে নামাজ পড়তে দেখা গেছে অনেক মুসলিগণকে। সবারই প্রত্যাশা নবনির্বাচিত সরকার যেন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দেন। আর কোন মারামারি, হানাহানি, গুমখুন, চাঁদাবাজি, মাদক কারবারি, অ-রাজকতা দেখতে না হয় এমনটাই প্রত্যাশা দেশবাসীর এবং এলাকার লোকজনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরাজগঞ্জে গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে

আপডেট সময় : ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬