ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবলীল বক্তব্যে ভাইরাল তাড়াশের সোলাইমান হোসেন সিহাব   অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলামকে পলাশকে শাস্তিমূলক বদলি তাড়াশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সিরাজগঞ্জে গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের ভিড় ছল চোখে পড়ার মতো দুই দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ব্যক্তি , সন্তানের খোঁজে দিশেহারা মা–বাবা তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিতদের শপথ গ্রহণে সম্মাননা স্মারক পেলেন শরিফুল ইসলাম আলামিন তাড়াশে ফসলী জমিতে পুকুর খনন এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা

তাড়াশে ফসলী জমিতে পুকুর খনন এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৩৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহেদ মাহমুদ সৈকত– সিরাজগঞ্জ/পাবনা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ফসলী জমিতে পুকুর খননের দায়ে নাঈম হোসেন নামক এক এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় এক্সেভেটর ও ড্রাম ট্রাকের বেশ কয়েকটি ব্যাটারী জব্দ করা হয়। একই সাথে মাটি বহনকারী ড্রাম ট্রাক চালক জয়নাল, রুহুল, কাওসার, নয়নসহ পুকুর খননে সহায়তাকারী ৭ জনকে গ্রেফতার করে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামের উত্তর মাঠে অভিযান চালায় সিরাজগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ফসলী জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাড়াশে ফসলী জমিতে পুকুর খনন এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫