ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিতদের শপথ গ্রহণে সম্মাননা স্মারক পেলেন শরিফুল ইসলাম আলামিন তাড়াশে ফসলী জমিতে পুকুর খনন এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময় ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল বাড়ির রাস্তায় বাঁশ ও টিনের বেড়া তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার আইরিশ বধ, ইনিংস ব্যবধানে জয় টাইগারদের  হামজার জোড়া গোলেও জয় অধরা, সমতায় থামল বাংলাদেশ বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে পিতার জমি ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে শামসুজ্জোহা

তাড়াশে পিতার জমি ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে শামসুজ্জোহা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৪৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মো. শামসুজ্জোহা পিতৃসম্পত্তি নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি শনিবার (১৮ অক্টোবর) তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে শামসুজ্জোহা উল্লেখ করেন, ছোটবেলাতেই পিতৃহারা হয়ে তিনি এতিম হয়ে পড়েন। সেই সময় তার পিতার রেখে যাওয়া সম্পত্তি তার চাচা ও ফুফুরা দখল করে ভোগদখল করতে থাকেন। পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হয়ে সম্পত্তির হিসাব চাইলে দাদার অংশ দিলেও পিতার ক্রয়কৃত জমি ফিরিয়ে দেননি।

পরে কুন্দইল ভূমি অফিস থেকে তিনি জানতে পারেন, মাঝিড়া মৌজার আর.এস. খতিয়ান নং-২৬৯, দাগ নং-৫৭৩ এর মোট ১০১ শতক জমি তার পিতার নামে নামজারি রয়েছে। এ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে তিনি চাচা-ফুফুদের দেখালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, শামসুজ্জোহার চাচা জসিম উদ্দিন প্রতারণার মাধ্যমে জমিটি নিজের নামে নামজারি করে নেন। তবে এ ঘটনায় আপত্তি জানানোর পর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় তদন্ত শেষে জসিম উদ্দিনের নামজারি বাতিল করে শামসুজ্জোহাদের নামে নামজারির আদেশ দেন।

এরপর থেকে আসামিরা ক্ষুব্ধ হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এমনকি হুমকি দেওয়া হয়েছে— জমিতে গেলে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হবে। এছাড়া স্থানীয় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি উক্ত জমিতে জোরপূর্বক হালচাষও করেছেন। আগামী ২০ অক্টোবর জমি পরিমাপ করার কথা থাকায় শামসুজ্জোহা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শামসুজ্জোহা প্রশাসনের কাছে তার পিতৃভূমি রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “আমরা অভিযোগপত্র পেয়েছি। তদন্ত চলছে। জাল দলিলের মাধ্যমে নামজারি করেছিল, পরে এসিল্যান্ড মহোদয় তা বাতিল করেছেন। আমরা নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাড়াশে পিতার জমি ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে শামসুজ্জোহা

আপডেট সময় : ০৪:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫