ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলামকে পলাশকে শাস্তিমূলক বদলি তাড়াশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সিরাজগঞ্জে গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের ভিড় ছল চোখে পড়ার মতো দুই দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ব্যক্তি , সন্তানের খোঁজে দিশেহারা মা–বাবা তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিতদের শপথ গ্রহণে সম্মাননা স্মারক পেলেন শরিফুল ইসলাম আলামিন তাড়াশে ফসলী জমিতে পুকুর খনন এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়

  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলামকে পলাশকে শাস্তিমূলক বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তাড়াশ সদর ইউনিয়নের অভিযুক্ত ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাকে চরগিরিশপুর ইউনিয়ন ভূমি উপসহকারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে, যা কাজিপুর উপজেলার অন্তর্ভুক্ত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘুষ দাবি, খাজনা অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের হয়রানির একটি লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন ছিল। তদন্তাধীন থাকা অবস্থায় তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অন্যত্র সংযুক্ত করার সিদ্ধান্ত নেও্যা হয়েছে। ভুক্তভোগীদের কেউ কেউ তার বদলির খবরে এলাকায় মিষ্টিও বিতরণ করেছেন । ভুক্তভোগীরা প্রশাসনের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও, পূর্ণাঙ্গ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) জানান, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভূমি অফিসে সেবাগ্রহীতারা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলামকে পলাশকে শাস্তিমূলক বদলি

আপডেট সময় : ০৩:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬